তুফানগঞ্জে তৃণমূল সমর্থক পরিবারের টিউবয়েলে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
দি নিউজ লায়ন ; তৃণমূল সমর্থকদের বাড়ির টিউবয়েলের জলে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জ নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের চামটা গ্রামের কুঠিপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত কৃষ্ণপদ দাস, রামপদ দাস, সনাতন দাস এবং মহাদেব দাসেরা শুক্রবার সকালে দেখেন তাদের টিউবয়েলে নীল রঙের কিছু রাসায়নিক লেগে রয়েছে সন্দেহ হয় তারা জল পাম্প করতে দেখেনি সেই জলের রং কালচে নিল এরপর এই টিউবয়েলের উপরের ঢাকনা খুলে দেখা যায় তাতে প্রচুর রাসায়নিক লেগে রয়েছে তৃণমূল কর্মীদের অভিযোগ এলাকার বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পানীয় জলের বিষ মিশিয়ে তাদের গোটা পরিবারকে খুনের ষড়যন্ত্র করেছে।
গোটা ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। তৃণমূল কংগ্রেস মনোনিত পঞ্চায়েত সদস্য শিতল দাস জানান,এলাকায় কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতী রয়েছে। তারাই রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে। আমরা রাজনৈতিক ভাবে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে যে টিউবয়েল গুলিতে রাসায়নিক পাওয়া গিয়েছে সে গুলি পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বিশেষজ্ঞরা পরীক্ষা করে জানাবেন ওই রাসায়নিক আসলে ঠিক কি।
কারা এই ঘটনা ঘটালো তাও পুলিশ খতিয়ে দেখছে। জেলা তৃণমূল নেতাদের অভিযোগ গত কয়েক মাসে যেভাবে কোচবিহার জেলা তে বিজেপিতে ব্যাপক ভাঙ্গন ধরেছে তাতে আতঙ্কিত হয়ে এই কাণ্ড ঘটিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশের ওপর আস্থা রয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তৃণমূলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

Post a Comment